উপকরণ:
-
সেদ্ধ ডিম – ৪টি
-
বেসন (ছোলার ডালের গুঁড়া) – ১ কাপ
-
পেঁয়াজ কুচি – ২ টেবিল চামচ
-
কাঁচা মরিচ কুচি – ২টি
-
ধনেপাতা কুচি – ১ টেবিল চামচ
-
লবণ – স্বাদ অনুযায়ী
-
লাল মরিচ গুঁড়া – ½ চা চামচ
-
বেকিং সোডা – এক চিমটি (ঐচ্ছিক)
-
পানি – প্রয়োজনমতো
-
তেল – ভাজার জন্য
প্রস্তুত প্রণালী:
১️. ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে অর্ধেক করে কাটুন।
২️.একটি বাটিতে বেসন, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, ধনেপাতা, লবণ ও লাল মরিচ গুঁড়া দিন।
৩️. সামান্য পানি মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করুন (ডিমে লেপার মতো ঘন)।
৪️. প্রতিটি সেদ্ধ ডিম ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিন।
৫️. দুই পাশ সোনালি বাদামি হয়ে গেলে তুলে কিচেন টিস্যুতে রাখুন।
পরিবেশন টিপস:
গরম গরম ডিমের পাকোড়া পরিবেশন করুন টমেটো সস, চাটনি বা চায়ের সাথে।
বিকেলের নাস্তা কিংবা অতিথি আপ্যায়ন সবক্ষেত্রেই জমে যাবে
No comments:
Post a Comment