Showing posts with label শরবত রেসিপি. Show all posts
Showing posts with label শরবত রেসিপি. Show all posts

Tuesday, June 24, 2025

ঠাণ্ডা ঠাণ্ডা আনারসের শরবত রেসিপি


 

উপকরণ:

- দেড় কাপ আনারস কুচানো
- পুরো একটা লেবুর রস
- এক মুঠো পুদিনা পাতা
- এক টেবিল চামচ চিনি
- এক কাপ আইস কিউব
- এক কাপ ঠাণ্ডা পানি

প্রণালী:

ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিন সব উপকরণ। যতক্ষণ না মিহি হয় ততক্ষণ ব্লেন্ড করুন। এরপর ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। ওপরে বরফ এবং টাটকা পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন মজাদার এই জুস।
স্বাদ ভালো হবার জন্য পুদিনা পাতা টাটকা হওয়া জরুরী। আনারস যদি বেশি মিষ্টি হয়ে থাকে তবে তাতে চিনি না দিলেও চলবে। বরং চিনি না দিলেই বেশি স্বাস্থ্যকর হবে এই জুস।