Wednesday, August 2, 2023

হঠাৎ ছেঁকা লাগলে কী করবেন

 

আগুন বা গরম বস্তু থেকে হঠাৎ ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। গরম বস্তু, গরম তরল কিংবা গরম বাষ্পের সংস্পর্শে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। এ দুর্ঘটনা ঘটতে পারে বাড়িতে, হতে পারে মোটরসাইকেল চালানোর সময় সাইলেন্সারের স্পর্শে, এমনকি বনভোজনের মতো আনন্দময় মুহূর্তেও। যেকোনো দুর্ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করলে দুর্ভোগ কমানো যায় অনেকাংশে। তাই দুর্ঘটনা যাতে না ঘটে, সেদিকে যেমন খেয়াল রাখতে হবে; তেমনি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে গেলে কী করতে হবে, তা–ও জানা থাকতে হবে।

পানিই যখন বন্ধু

ত্বকের কোনো অংশে গরম বস্তু, গরম তরল কিংবা গরম বাষ্পের স্পর্শ লেগে গেলে সঙ্গে সঙ্গে আক্রান্ত স্থানটি পানির প্রবাহে রাখতে হবে একটানা ৩০ মিনিট। কাজটি করতে হবে ধৈর্য নিয়ে। শরীরের কষ্ট উপশম হয়েছে বলে মনে হলেও পানির প্রবাহ বন্ধ করা যাবে না। কলের পানিতে রাখতে পারলে সবেচেয়ে ভালো হয়। তবে পানির প্রবাহ না পেলে বোতল বা অন্য পাত্র থেকে পানি ঢালতে হবে ৩০ মিনিট। লোকালয় থেকে দূরেও এমন দুর্ঘটনা ঘটতে পারে, যেখানে হয়তো ওই মুহূর্তে ৩০ মিনিট ধরে প্রবাহিত করার মতো পর্যাপ্ত পানি না–ও থাকতে পারে। এমন পরিস্থিতিতে একটি পাত্রে অল্প পানি নিয়ে তাতে আক্রান্ত স্থান ডুবিয়ে রাখুন ৩০ মিনিট।

পরবর্তী যত্ন

১ শতাংশ সিলভার সালফাডায়াজিন ক্রিম লাগিয়ে নিন আক্রান্ত স্থানে। ক্রিমের পুরু স্তর তৈরি করে ফেলতে হবে। ১২ ঘণ্টা অন্তর লাগাতে হবে, যত দিন না ক্ষত সেরে যায়। ক্রিম ধুয়ে গেলে বা মুছে গেলে আবার লাগিয়ে নিতে হবে। এই ক্রিমের পরিবর্তে অ্যান্টিসেপটিক ক্রিমও লাগাতে পারেন। ছোটখাটো ক্ষত এই চিকিৎসায় সেরে যায়। ব্যথা বা জ্বালাপোড়া থাকলে প্রয়োজনমতো প্যারাসিটামল খাওয়া যেতে পারে

No comments:

Post a Comment