পোড়া বিভিন্ন প্রকার হতে পারেঃ
* শুকনা পোড়া ঃ আগুন বা উত্তপ্ত জড় পদার্থের স্পর্শে পুড়ে যাওয়া;
* ভেজা পোড়া ঃ উত্তপ্ত তরল পদার্থের স্পর্শে পুড়ে যাওয়া;
* রাসায়নিক পোড়া ঃ রাসায়নিক পদার্থের স্পর্শে পুড়ে যাওয়া।
পোড়া মাত্রা ০৩ (তিন) প্রকারঃ
* ১ম মাত্রা (১ংঃ উবমৎবব) ঃ যখন চামড়া ঝলসে যায় বা লাল হয়ে যায়;
* ২য় মাত্রা (২হফ উবমৎবব) ঃ যখন পুড়ে ফোসকা পড়ে;
* ৩য় মাত্রা (৩ৎফ উবমৎবব) ঃ যখন পুড়ে গিয়ে চামড়া ও মাংস গলে যায় বা গভীর ক্ষতের সৃষ্টি হয়।
প্রাথমিক চিকিৎসাঃ
* দাহ্য বা ঝলসানো রোগীর ক্ষত স্থানে এমনভাবে ঠান্ডা পানি দিয়ে ধুঁয়ে ফেলুন যাতে পানি ধীরে ধীরে ক্ষতের উপর দিয়ে গড়িয়ে যায়, এভাবে যতক্ষণ ক্ষত স্থানের জ্বালা যন্ত্রণা না কমে এবং ক্ষত স্থানের গরম ভাব না কমে ততক্ষণ ঠান্ডা পানি দিতে হবে অথবা ক্ষতস্থানকে পানিতে ডুবিয়ে রাখুন;
* ব্যাথা উপশমের জন্য অন্তত ১০ মিনিট এই অবস্থায় রাখুন;
* মারাত্মক পুড়ে যাওয়া আহতের যদি জ্ঞান থাকে তবে তাকে বিরতি দিয়ে ঠান্ডা পানীয় খেতে দিন;
* পরিষ্কার জীবানুমূক্ত ব্যান্ডেজ বা কাপড় দিয়ে ক্ষত স্থান হালকা করে বেঁধে দিতে হবে;
* আহত ব্যক্তি যদি জ্ঞান হারিয়ে ফেলে তবে তাড়াতাড়ি হাসপাতালে প্রেরণের ব্যবস্থাসহ কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করতে হবে;
* আহত ব্যক্তির পোড়া জায়গায় ঠান্ডা করার জন্য বার্নল, ডারমাজিন মলম অথবা যে কোন বার্ণ অয়েন্টমেন্ট লাগানো যেতে পারে। ৩য় মাত্রার ক্ষেত্রে কোন প্রকার ঔষধ লাগানো যাবে না;
* যেকোন লোশন, মালিশ বা তৈল ব্যবহারে বিরত থাকুন;
* ফোস্কা পড়লে কোন ফেস্কা গলানো যাবে না। পোড়া অংশে হাত লাগানো যাবে না;
* ৩য় মাত্রার ক্ষেত্রে পোড়া কাপড় শরীরে লেগে থাকলে তা টেনে উঠানো যবেনা। বাড়তি কাপড় কেটে ফেলতে হবে;
* ৩য় মাত্রার ক্ষেত্রে ক্ষতস্থান পাতলা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে;
* প্রচুর স্যালাইন পানি খাওয়াতে হবে;
* এরপর তাকে যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ ডাক্তারের কাছে অথবা হাসপাতালে নেয়ার ব্যবস্থা করুন।
পরিধেয় কাপড়ে আগুন ধরলেঃ
* অগ্নি নির্বাপক দ্বারা আগুন নিভিয়ে ফেলুন বা মোটা কাপড় দিয়ে জড়িয়ে ধরুন যাতে আগুন নিভে যায়;
* ঢিলা-ঢালা কাপড় হলে খুলে ফেলুন। কিন্তু যে সব কাপড় পোড়ার উপরে লেগে আছে তা খুলবেন না;
* পোড়া অংশের উপরে ঠান্ডা পানি ঢালুন, ভুলেও পোড়া অংশে ঘষা দিবেন না;
* তুলা ছাড়া অন্য কোন কাপড় দিয়ে পোড়া অংশটিকে ঢেকে রাখুন;
* কি পরিমাণ আঘাত পেয়েছে তা বুঝে রোগীকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করুন।

No comments:
Post a Comment