মার্চ মাসে যে ফুলটি প্রস্ফুটিত হয় সেই ফুলটি হল ড্যাফোডিল– যা আশার প্রতীক– এবং এই আশা অবশ্যই আপনার সন্তানটিও আপনার জীবনে প্রতিফলিত হয়ে উঠবে।এই মাসে জন্মগ্রহণকারী শিশুরা হয় প্রাণবন্ত এবং উচ্ছল মেষ রাশির অথবা বন্ধুসুলভ ও সহজ সরল মীন রাশির হয়ে থাকতে পারে।সে আবার মীন–মেষ রশিতেও জন্মগ্রহণ করতে পারে (যেটি হল তাকে সেক্ষেত্রে অবশ্যই জন্মগ্রহণ করে থাকতে হবে 17′ই মার্চ থেকে 23′শে মার্চের মধ্যে), যার অর্থ হল সে একটি আকর্ষণীয় ব্যক্তিত্ব পেতে চলেছে, সুতরাং আরও হৈচৈ ছাড়াই, আসুন মার্চে জন্মগ্রহণকারীদের ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিশদে কথা বলি।
1.তারা অতিরিক্তমাত্রায় স্বজ্ঞাত
স্মার্টনেস এমন একটি বৈশিষ্ট্য যা সমস্ত বাবা–মায়েরাই তাদের সন্তানদের মধ্যে একটি গুণ হিসেবে গড়ে উঠতে দেখতে চান এবং মার্চে–জন্মানো আপনার শিশুটি সেটি নিশ্চিতভাবেই পেয়েছে! মার্চ–এ জন্মগ্রহণকারী শিশুরা বেশ স্মার্ট ও বুদ্ধিদীপ্ত হয় এবং তাদের বোকা বানানো কারও পক্ষে কঠিন হবে।এই মাসে জন্ম নেওয়া শিশুরা অত্যন্ত স্বজ্ঞাত হয়ে উঠবে অর্থাৎ কেউ তাদের বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র করছে কিনা তা তারা বুঝতে সক্ষম হবে এবং তারা সেটি প্রতিরোধ করতে প্রস্তুত থাকবে! ছলচাতুরি এবং প্রতারণা এমন কিছু নয় যা তাদের ধারে কাছে এসে তাদের বিপর্যস্ত করে তুলতে পটি কেবল তাদের আরও শক্তিশালী করে তুলবে।
2.তাদের ভবিষ্যতে একদিন CEO হওয়ার বেশ সম্ভাবনা আছে
আপনি কি এটি পড়ে খুশি নন? কেই বা হয় না? মা–বাবা হিসাবে, আপনি সবসময়েই চান যে আপনার সন্তানরা যাই করুক না কেন তারা যেন জীবনে সফল হয়, তবে যদি কেউ আপনাকে বলেন যে তারা কোনও এক দিন CEO হতে পারে তবে আপনি সম্ভবত মেঘে ভেসে বেড়াবেন। এটা বিশ্বাস করা হয় যে মার্চ–জন্মগ্রহণকারীদের কোনও কোম্পানির নেতা হওয়ার সম্ভাবনা বেশি থাকে।আর এটি সম্ভবত এই কারণেই হতে পারে যে এই সকল শিশুরা সাধারণত বিদ্যালয়ে তাদের শ্রেণীতে বয়সে তুলনামূলকভাবে সবচেয়ে বড় হয়ে থাকে আর তাই স্বাভাবিকভাবেই ধরে নিতে পারা যায় যে তারা নেতৃত্ব করতেই জন্মগ্রহণ করেছে।এবং আপনি হয়ত কখনও জানেনই না যে আপনার সন্তান কোনও দিন তার নিজের ব্যক্তিগত কোণে অফিস গড়ে তুলতে পারে!
3. তাদের একটি সোনার হৃদয় রয়েছে
মার্চ মাসে জন্মগ্রহণকারী শিশুরা হয়ে উঠতে পারে মহৎ উদার এবং সহানুভূতিশীল– হ্যাঁ, আজ বিশ্বে এ ধরণের লোকের ভীষণ প্রয়োজন। তাদের বৃহৎ হৃদয় এবং উদার প্রকৃতির জন্য তারা তাদের চারপাশের লোকদের প্রশংসা জয় করে নিতে পারে, যা তাদের ভাল কাজ করে চলার তাগিদকে অনুপ্রাণিত করতে পারে। আপনার মার্চে জন্মানো শিশুটি বড় হয়ে ওঠার সময় যদি স্বেচ্ছাসেবামূলক ক্রিয়াকলাপে অংশ নেয় কিম্বা দরিদ্র মানুষের সাহায্যার্থে, প্রয়োজনে সে যদি তার পথ ছেড়ে সেদিকে চলে যায়, সেক্ষেত্রে অবাক হওয়ার কিছু নেই। আপনার খাঁটি অন্তরের ছোট্ট মানুষটি খুব কমই স্বার্থপর হয়ে উঠতে পারে তবে সে যদি স্বার্থপরতার কিছু করে থাকে, আশ্বাস্ত হন, সেটি করার পিছনেও তবে নিশ্চিত কোনও দৃঢ় কারণ থাকবে। তবুও, তাকে সঠিক পথে পরিচালিত করা এবং তাকে শেখানো ভাল যে তার উদারতা সর্বদা তার প্রভাবশালী বৈশিষ্ট্য হওয়া উচিত।
4.তারা আশাবাদী হয়ে থাকে
মার্চ–জন্মগ্রহণকারী শিশুদের মধ্যে একটি উজ্জ্বল চরিত্র থাকে যা সকলের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে।প্রত্যেকেই সুখী এবং আশাবাদী ব্যক্তিদের সাথে বাস করতে পছন্দ করেন আর আপনি নিশ্চিন্ত হতে পারেন কারণ আপনার মার্চ মাস জন্মে থাকা শিশুটি সকলেরই পছন্দের ব্যক্তি হয়ে উঠবে! জীবনের প্রতি তাদের একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকবে এবং তারা অনুকূল সময়ের সন্ধানে থাকে এবং এমনকি এমন পরিস্থিতিতেও, যখন তারা তা অর্জনের চেষ্টা চালায়।এখন, এটি হল এমন একটি বৈশিষ্ট্য যা আমাদের মার্চে জন্ম গ্রহণকারী শিশুদের বৈশিষ্ট্যগুলি থেকে গ্রহণ করা উচিত।

No comments:
Post a Comment