Tuesday, July 4, 2023

গৃহস্থালীর অতি প্রয়োজনীয় কিছু টুকিটাকি টিপস

 

গৃহস্থালীর অতি প্রয়োজনীয় কিছু টুকিটাকি টিপস

গৃহস্থালীর অতি প্রয়োজনীয় কিছু টুকিটাকি টিপস

সহজ ও সুন্দর রান্নার জন্য ঘরোয়া টিপসের কোন বিকল্প নেই। ঘরোয়া টিপসগুলো রান্নার সময় বাঁচায় এবং পরিবেশনাকে করে তোলে আকর্ষনীয়। আসুন জেনে নেই দৈন্যদিন গৃহস্থালীর জন্য প্রয়োজনীয় কিছু ঘরোয়া টিপস।

১। পাত্রের কানায় সামান্য মাখন বা গ্লিসারিন লাগিয়ে দিলে দুধ উথলে পড়ার সম্ভাবনা থাকে না।

২। ফ্রিজে একটি পাতিলেবু টুকরো টুকরো করে কেটে রেখে দিন দেখবেন ফ্রিজের ভেতরে কোন গন্ধ নেই।

৩। কিছু কিছু সবজি কাটলে হাতে কালচে দাগ হয়, তাই সেই সবজি কাটার আগে হাতে সরষের তেল মাখলে কালচে দাগ আর হবে না অথবা ভিনিগার কিংবা লাবুর রসে লবণ মিশিয়ে আঙ্গুলে লাগিয়ে রেখে ধুয়ে নিলেও দাগ উঠে যায়।

৪। চায়ের কাপে লেগে থাকা বাদামী রংয়ের দাগ লবণ দিয়ে ঘষলে উঠে যায়।

৫। পানিতে সামান্য কেরোসিন তেল মিশিয়ে রান্নাঘর মুছলে মাশা-মাছি ও পিঁপড়ের উৎপাত কমে যায়।

৬। খানিকটা কর্পূর ছিটিয়ে দিলে ছারপোকার উপদ্রব থাকবে না।

৭। বাড়তি বাটা মশলা সামান্য তেল ও লবণ মাখিয়ে রেখে দিলে কয়েকদিন পরও ব্যবহার করা যায়।

৮। বাসনপত্রে কয়েক ফোটা ভিনিগার ছিটিয়ে ধুয়ে নিলে আঁশটে গন্ধ থাকে না।

৯। ভাজার জন্য কেটে রাখা বেগুন বেশ কিছুক্ষণ আগে লবণ-হলুদ মাখিয়ে রাখলে ভাজতে তেল কম লাগে।

১০। পাত্রের পোড়া দাগ উঠাতে পাত্রের গায়ে বেকিং সোডা এবং সামান্য পানি দিয়ে মেখে কয়েক ঘন্টা রেখে ধুয়ে নিলে দাগ চলে যাবে

No comments:

Post a Comment