Saturday, June 29, 2024




দৈনন্দিন  গৃহস্থালীর জন্য প্রয়োজনীয় কিছু ঘরোয়া টিপস।


১। পাত্রের কানায় সামান্য মাখন বা গ্লিসারিন লাগিয়ে দিলে দুধ উথলে পড়ার সম্ভাবনা থাকে না।

২। ফ্রিজে একটি পাতিলেবু টুকরো টুকরো করে কেটে রেখে দিন দেখবেন ফ্রিজের ভেতরে কোন গন্ধ নেই।

৩। কিছু কিছু সবজি কাটলে হাতে কালচে দাগ হয়, তাই সেই সবজি কাটার আগে হাতে সরষের তেল মাখলে কালচে দাগ আর হবে না অথবা ভিনিগার কিংবা লাবুর রসে লবণ মিশিয়ে আঙ্গুলে লাগিয়ে রেখে ধুয়ে নিলেও দাগ উঠে যায়।

৪। চায়ের কাপে লেগে থাকা বাদামী রংয়ের দাগ লবণ দিয়ে ঘষলে উঠে যায়।

৫। পানিতে সামান্য কেরোসিন তেল মিশিয়ে রান্নাঘর মুছলে মশা-মাছি ও পিঁপড়ের উৎপাত কমে যায়।

৬। খানিকটা কর্পূর ছিটিয়ে দিলে ছারপোকার উপদ্রব থাকবে না।

৭। বাড়তি বাটা মশলা সামান্য তেল ও লবণ মাখিয়ে রেখে দিলে কয়েকদিন পরও ব্যবহার করা যায়।

৮। বাসনপত্রে কয়েক ফোটা ভিনিগার ছিটিয়ে ধুয়ে নিলে আঁশটে গন্ধ থাকে না।

৯। ভাজার জন্য কেটে রাখা বেগুন বেশ কিছুক্ষণ আগে লবণ-হলুদ মাখিয়ে রাখলে ভাজতে তেল কম লাগে।

১০। পাত্রের পোড়া দাগ উঠাতে পাত্রের গায়ে বেকিং সোডা এবং সামান্য পানি দিয়ে মেখে কয়েক ঘন্টা রেখে ধুয়ে নিলে দাগ চলে যাবে।

১১। চিনির পাত্রে কয়েকটি লবঙ্গ রাখলে পিঁপড়া আসবে না।

১২। বিস্কুটের টিনের ভেতরে ব্লটিং পেপার রেখে দিলে বর্ষাকালেও বিস্কুট মচমচে থাকে।

১৩। রান্নাঘরে কাগজ পোড়া ধোঁয়া দিলে মাকড়সার উৎপাত কমে যাবে।

১৪। তেলে আচার ডুবিয়ে রাখলে আচারে ফাঙ্গাস পড়ে না অথবা আচার তৈরি করার সময় তেলে একটু ভিনিগার মিশিয়ে নিলে আচার অনেকদিন ভালো থাকে।

১৫। রেফ্রিজারেটর ঘন ঘন খুললে ও বন্ধ করলে ভেতরে বাতাস ঢুকে খাবার নষ্ট হয়ে যেতে পারে এবং বিদ্যুৎ খরচও হয় বেশি। তাই বারবার না খুলে চেষ্টা করতে হবে রান্নায় যা যা লাগবে তা একবারে বের করে নেয়া।

১৬। দেশলাই বাক্সে কয়েকটা শুকনো চাল রেখে দিলে বর্ষাকলেও দেশলাই কাঠির বারুদ ভাল থাকে।

১৭। রান্নার সময় হাতে হলুদের দাগ হলে, আলুর খোসা ছাড়িয়ে হাতে ঘষে ধুয়ে নিলে আর হলুদের দাগ থাকে না।

১৮। একসাথে অনেক রসুন ছাড়াতে সময় বেশি লাগে। আস্ত রসুন ফুটন্ত জলে মিনিট দুয়েক ভিজিয়ে হাতে ঘষলে ওপরের খোসা ছেড়ে যায়।

১৯। রান্নার সময় সাধারণ হাঁড়ি-পাতিলের পরিবর্তে প্রেসারকুকার ব্যবহার করুন। এতে সময় কম লাগবে।

২০। আটার ভুষি দিয়ে বাসন মাজলে পরিষ্কার ও ঝকঝকে হয়।

No comments:

Post a Comment