ভুঁড়ি পরিষ্কারের কিছু উপকরণঃ
চুন, হলুদ গুঁড়া, ধারালো ছুরি, বড় বালতি বা গামলা ও বড় হাড়ি।
পরিষ্কারের পদ্ধতি-ঃ
প্রথমেই ধারালো ছুরি দিয়ে ভুঁড়িটা দুইভাগ করে এর ভেতরের সব ময়লা বের করে নিতে হবে। এরপর গরম পানি দিয়ে ভুঁড়ির ভেতরটা ভালো করে ধুঁতে হবে। ভুঁড়িটাকে বড় বড় টুকরো করে কেটে নিতে হবে।
এরপর বালতিতে শুকনো চুন পরিমাণমতো পানি দিয়ে টুকরো করা ভুঁড়িগুলোকে ৪০/৪৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এমনভাবে ভেজাতে হবে যেন চুনের পানিতে ভুঁড়িগুলো ডুবে থাকে।
৪০/৪৫ মিনিট পরে ভুঁড়ির টুকরোগুলোকে চুন মিশ্রিত পানি থেকে তুলে ছুরি বা চামচ দিয়ে ভালোভাবে চেঁছে নিতে হবে। এতে করে খুব সহজেই ভুঁড়ি থেকে কালো অংশটুকু উঠে ভুঁড়ি সাদা হয়ে যাবে। যদি দেখা যায় যে ময়লাগুলো যায়নি। তাহলে আরও ১০/১৫ মিনিট চুনের পানিতে ডুবিয়ে রাখলেই সহজে ময়লাগুলো তুলে ফেলা যাবে।
এবার একটা বড় পাতিলে পানি ফুটিয়ে এতে এক চা চামচ হলুদ গুঁড়া মিশিয়ে টুকরো করা ভুঁড়িগুলোকে ১০/১৫ মিনিট সেদ্ধ করতে হবে। এতে করে ভুঁড়িতে থাকা দুর্গন্ধ অনেকটাই কেটে যাবে।
সেদ্ধ করা ভুঁড়ির টুকরোগুলো গরম থাকতে থাকতেই আবারও ছুরি বা চামচ দিয়ে চেঁছে নিতে হবে। গরম অবস্থায় চাঁছলে ভুঁড়ির পেছনে লেগে থাকা চর্বি আর পর্দাগুলো অনায়াসেই উঠে যাবে।
পরিষ্কার করা ভুঁড়িগুলোকে ঠান্ডা হওয়ার পর ছোট ছোট টুকরো করে রান্নার উপযোগী বানিয়ে প্যাকেটে ভরে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিলে ৩/৪ মাস পর্যন্ত খাওয়া যাবে।
মজাদার ভুঁড়ি খাওয়ার সময় অবশ্যই পরিমিত পরিমাণে খেতে হবে। একইভাবে আপনি খাসির ভুঁড়িও পরিষ্কার করতে পারবেন।

No comments:
Post a Comment