Tuesday, May 28, 2024

ভয়াবহ রোগ ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখুন

 



ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার সহজ উপায়


১. সবুজ চা (গ্রিন টি)
প্রতিদিন সবুজ চা পান করলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেক কম থাকে। সবুজ চা ডায়াবেটিস প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

২. পাকা পেঁপে
ডায়াবেটিস নিয়ন্ত্রণে পেঁপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পেঁপে মানবদেহের প্রতিক্রিয়াশীল প্রোটিন 'সি' ও ইউরিক অ্যাসিড কমাতে ইতিবাচক সাহায্য করে।

৩. ওজন স্বাভাবিক রাখা

দেহের ওজন স্বাস্থ্যকর মাত্রায় নিয়ন্ত্রিত রাখার মধ্য দিয়ে শুধু ডায়াবেটিসই নয়; বরং আরও নানা ধরনের রোগবালাই থেকে মুক্ত থাকা যায়। স্বাস্থ্যকরভাবে ওজন নিয়ন্ত্রণে রাখতে পারলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৭০ শতাংশ কমে আসে।

৪. প্রচুর হাঁটাহাঁটি করা
ডায়াবেটিস প্রতিরোধে সহায়ক সেরা ব্যায়ামগুলোর একটি হাঁটা। প্রতিদিন সকালে বা বিকালে অন্তত ৪০ মিনিট হাঁটাহাঁটি করলেই ডায়াবেটিসেরও ঝুঁকিও কমে আসবে।

৫. সালাদ খাওয়া
প্রতিদিন এক বাটি সালাদ খান। যার মধ্যে থাকবে গাজর, শসা, লেটুস, টমেটো, পেঁয়াজ, রসুন ইত্যাদি। প্রতিদিন দুপুরে বা রাতে ভারী খাবার খাওয়ার আগে এই সালাদ খেতে হবে। সালাদে এক চা চামচ ভিনেগারও যুক্ত করতে পারেন। ভিনেগার রক্তকে কমমাত্রায় সুগার শোষণে সহায়তা করে। আর রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকলে ডায়াবেটিসের ঝুঁকিও কমবে।

৬. পূর্ণ শস্যজাতীয় খাদ্য খান
ওটমিল, বার্লি, ব্রাউন রাইস, ভুট্টা, বাজরা ইত্যাদি পূর্ণ শস্যজাতীয় খাদ্যে আছে আঁশ, যা রক্তে সুগারের মাত্রা কমাতে সহায়ক। ফলে ডায়াবেটিসের ঝুঁকিও কমে।

৭. কফি পান করুন
প্রতিদিন অন্তত দুই কাপ কফি পান করলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমে আসে ২৯ শতাংশ। তবে চিনি ছাড়া কফি পান করতে হবে। কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান এ কাজ করে।

৮. ফাস্টফুড পরিহার করা
ফ্রাইস, পিজ্জা, বার্গারের মতো প্রক্রিয়াজাত খাবার খেলে স্থূলতা, উচ্চ কোলেস্টেরল, হজমে সমস্যা এবং হৃদরোগের মতো নানা রোগ দেখা দিতে পারে। এসব খাবার দেহে ইনসুলিনের মাত্রায়ও ক্ষতিকরভাবে হেরফের ঘটিয়ে দিতে পারে, যা থেকে ডায়াবেটিসও হতে পারে।

৯. মানসিক চাপ থেকে মুক্ত থাকা
মাথাব্যথা থেকে শুরু করে ক্যান্সারের মতো ভয়াবহ রোগও হতে পারে অতিরিক্ত মানসিক চাপ থেকে। মানসিক চাপ থেকে নিজেকে সবসময় মুক্ত রাখুন। এতে আপনার দেহে কর্টিসোল হরমোনের মাত্রাও নিয়ন্ত্রণে থাকবে এবং ডায়াবেটিসের ঝুঁকি কমাবে।

No comments:

Post a Comment