ত্বকের যত্নে ডিম
• ডিমের কুসুম শুষ্ক ত্বক ময়েশ্চারাইজ ও ত্বক নরম-কোমল করতে বিশেষ সহায়ক।
এর জন্য সাধারণত একটি ডিমের কুসুম এবং এক চা-চামচ মধু ভালো করে মিশিয়ে
প্যাক তৈরি করা হয়। এ পদ্ধতিতে পরিষ্কার ত্বকে প্যাকটি লাগিয়ে ১০ থেকে ১৫
মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেললে বেশ উপকার পাওয়া যায়।
• ত্বকে
রক্ত চলাচল বজায় রাখতে ডিমের কুসুম একটি অপরিহার্য উপাদান। এ ক্ষেত্রে একটি
ডিমের কুসুমের সঙ্গে এক টেবিল চামচ ঘন ক্রিম এবং এক টেবিল চামচ তাজা
গাজরের রস মিশিয়ে প্যাক তৈরি করা হয়। মাত্র ৫ থেকে ১০ মিনিট ব্যবহারেই এটি
ত্বককে তারুণ্যদীপ্ত করে তোলে।
• ইদানীং ত্বকের ভাঁজ পড়া এবং কালচে ভাব
একটি সাধারণ সমস্যায় পরিণত হয়েছে। এ সমস্যা দূর করতে মটর ডাল বাটা,
বাঙ্গির খোসা, ডিমের কুসুম, কয়েক ফোঁটা লেবুর রস ও মধুর মিশ্রণ বেশ
উপকারী।
তৈলাক্ত ধুলো-ময়লা জমে ব্রণ-ফুসকুড়ি সৃষ্ট হতে পারে। ডিমের সাদা অংশ
ব্যবহার করলে ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব মুহূর্তেই দূর হবে। তাই
ব্রণ-ফুসকুড়ির সমস্যার মোকাবিলায় ডিমের সাদা অংশ ব্যবহার করা যেতে পারে।
ব্রণ আক্রান্ত অংশগুলিতে ডিমের সাদা অংশের প্রলেপ লাগিয়ে দিন। পরিষ্কার
আঙুলের ডগা দিয়ে আলতো ভাবে ব্রণ আক্রান্ত অংশগুলিতে ডিমের সাদা অংশের
প্রলেপ লাগান। দ্রুত ভালো ফল পেতে এর সঙ্গে টকদই, দারুচিনির গুঁড়া বা হলুদ
যোগ করতে পারেন।

No comments:
Post a Comment