Wednesday, April 21, 2021

স্নায়বিক আঘাতের লক্ষণসমূহ ও প্রাথমিক চিকিৎসা

 


 মানুষের স্বাভাবিক শারিরীক অবস্থার আকস্মিক পরিবর্তনই স্নায়বিক আঘাত বা শক্। দুর্ঘটনা জনিত কারণে আঘাত প্রাপ্ত হলে বা অপ্রত্যাশিত ঘটনায় মস্তিষ্ক বা প্রধান অঙ্গসমূহে রক্তের চাপ কমে গেলে মানুষ শক্ প্রাপ্ত হয়। 

লক্ষণসমূহঃ
*    চেহারা ফ্যাকাশে হয়ে যাবে;
*    দৃষ্টি ঘোলা হতে পারে;
*    শরীর ঠান্ডা হতে পারে;
*    শরীর দুর্বল হতে পারে; 
*    শ্বাস-প্রশ্বাস দ্রুত হতে পারে;
*    পিপাসা লাগতে পারে;
*    নাড়ীর স্পন্দন অস্বাভাবিক হবে;
*    বমি বমি ভাব হতে পারে;  

প্রাথমিক চিকিৎসাঃ
*    রোগীকে আরামদায়কভাবে শুইয়ে দেয়াই শক্ প্রতিরোধের প্রধান উপায়; 
*    রোগীর কাপডের সকল বাঁধন ঢিলা করে দেয়া;
*    রোগীকে চাদর দিয়ে ঢেকে রাখা (শরীরের নিচের অংশসহ);
*    রোগীর শরীর গরম রাখার জন্য গরম পানির বোতল ব্যবহার না করা বা হাত-পা না ঘষা; 
*    কোন অবস্থাতেই অজ্ঞান রোগীর মূখে কোন তরল অর্থাৎ পানীয় জাতীয় কিছু দেয়া যাবে না;
*    রোগীর জ্ঞান থাকলে তাকে পানি, দুধ, চা ইত্যাদি খেতে দেয়া যাবে; 
*    দ্রুত ডাক্তার ডাকুন বা রোগীকে স্থানান্তর করুন।

No comments:

Post a Comment