বিষক্রিয়া অত্যন্ত মারাত্মক। রোগীকে যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে/হাসপাতালে স্থানান্তর করতে হবে অথবা ডাক্তার ডাকতে হবে। যে পাত্র থেকে (ঔষধ হলে তার মোড়ক) দ্রব্য খেয়ে বিষক্রিয়া হয়েছে সম্ভ্যাব্য ক্ষেত্রে সেটি ডাক্তারের কাছে হস্তান্তর করতে হবে। বিভিন্নভাবে মানুষের বিষক্রিয়া হতে পারে। যেমন-
* পান করার মাধমে;
* শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে;
* বিষাক্ত পদার্থের স্পর্শে;
* ইনজেকশনের মাধ্যমে।
বিষক্রিয়ার প্রাথমিক চিকিৎসাঃ
* রোগী যদি অজ্ঞান অবস্থায় থাকেঃ
* বমি করানো যাবে না;
* শক্ত বিছানায় চিৎ করে শুইয়ে দিতে হবে যাতে পেটে চাপ না পড়ে;
* মাথা এমনভাবে কাৎ করে দিতে হবে যেন শ্বাস নিতে কষ্ট না হয়;
* রোগী যদি নিজে থেকেই বমি করে তবে তাকে আরামদায়ক পজিশনে শুইয়ে দিতে হবে, যাতে করে তার বমি কন্ঠ নালীতে আটকে না যায়;
* শ্বাস ক্রিয়া বন্ধ হলে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিতে হবে।
* রোগী সজ্ঞান অবস্থায় থাকলেঃ
* রোগীকে বমি করাতে হবে। প্রয়োজনে পর্যাপ্ত পানি খাইয়ে গলায় আংগুল দিয়ে বমি করাতে হবে;
* বিষ যদি দাহ্য পদার্থ হয় তবে বমি করানো যাবে না। যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে নিতে হবে।

No comments:
Post a Comment