Friday, April 17, 2020

দৈনন্দিন জীবনে বেলের উপকারিতা

ঋতুর ফলগুলোর মধ্যে বেল অন্যতম।বাজারে এরই মধ্যে ছোট ছোট বেল দেখা যাচ্ছে।এই বেল বলতে কতবেল নয়, বড় সাইজের বেলকে বোঝানো হয়েছে।আপনি জানেন কি,বেল আমাদের শরীরের জন্য কতটা উপকারী।চলুন জেনে নেই আমাদের শরীরে বেলের প্রয়োজনীয়তা এবং বেলের উপকারিতা।
মলদ্বারের সমস্যায় উপকারীঃ যাদের মলদ্বারের সমস্যা আছে অর্থাৎ পাইলস, অ্যানাল ফিস্টুলা, হেমোরয়েড রয়েছে, এমন রোগীদের জন্য বেল অনেক উপকারী ঔষধ।

প্রচুর ভিটামিনঃ বেলে ভিটামিন ‘সি’ এবং ‘এ’-র পর্যাপ্ত পরিমাণ রয়েছে। বেলের ভিটামিন ‘সি’ দেহের রোগ-প্রতিরোধ ক্ষমতাকে করে শক্তিশালী।

ছোঁয়াচে রোগ দূর করেঃ বসন্ত ও গ্রীষ্মকালীন ছোঁয়াচে রোগগুলো থেকে বাঁচার জন্য বেল খাওয়া জরুরী।

কোষ্ঠকাঠিন্যের ঔষধঃ বেলের বীজগুলো পিচ্ছিল ধরনের। এমন হওয়ার জন্য এই ফল পাকস্থলীতে উপকারী পরিবেশ তৈরি করে, খাবার সঠিকভাবে হজম হয়, পরিণামে দূর হয় কোষ্ঠকাঠিন্য।দীর্ঘ বছরের কোষ্ঠকাঠিন্য থেকে ক্ষতিকর নানা রকম অসুখ তৈরি হয়। বেল নিয়মিত খেলে এ সমস্যা দূর হয়। এই ফলে ন্যাচারাল ফাইবার বা আঁশের পরিমাণও অনেক বেশি।

হজম সমস্যা দূর করেঃ আঁশযুক্ত শাকসবজি বা ফল হজমশক্তি বাড়িয়ে, গ্যাস-এসিডিটির পরিমাণ কমায়, দূর করে কোষ্ঠকাঠিন্য। ফলে হজমে সমস্যা দূর হয়।

কঠিন রোগ মোকাবেলায় সাহায্য করেঃ বেলের ভিটামিন ‘এ’ চোখের বাহ্যিক ও অভ্যন্তরীণ অঙ্গগুলোকে পুষ্টি জোগায়। যারা নিয়মিত বেল খায়, তাদের কোলন ক্যান্সার, গ্লুকোমা, জেরোসিস, জেরোপথ্যালমিয়া হওয়ার প্রবণতা থাকে তুলনামূলকভাবে কম।

এছাড়া ত্বক সুন্দর করতে এবং ত্বকের ব্রণের দাগ দূর করতেও বেল সাহায্য করে।

No comments:

Post a Comment