শারীরিক
নানা সমস্যার কারণে নাক দিয়ে রক্ত পড়তে পারে। বিশেষ করে নাকের মিউকাস
অতিরিক্ত শুকিয়ে গেলে বা কোনো ধরণের আঘাত পেলে রক্ত পড়তে পারে।এছাড়াও ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেও রক্ত (Blood) পড়তে পারে। জেনে নিই নাকের ভিতর দিয়ে রক্ত পড়লে তাৎক্ষণিকভাবে কী কী করা যেতে পারে-
– রক্ত পড়লে প্রথমেই মাথা সোজা রেখে বসে নিন। এরপর মুখটি একটু সামনের দিকে বাড়িয়ে দিন এবং নাকের নরম অংশ অর্থাৎ সামনের দিকের অংশ চেপে ধরুন ভালো করে। নাকের সামনের অংশ ধরে চাপ দিন আপনার মুখের দিকে। এভাবে বসে থাকুন প্রায় ১০ মিনিট।
– এরপরও নাকের রক্ত পড়া বন্ধ না হলে একটুখানি টিস্যু বা গজ নিন। টিস্যু বা গজের টুকরো দিয়ে নাকের ঠিক নিচে চাপ দিয়ে ধরে রাখুন। ৫ থেকে ১০ মিনিট এভাবে ধরে রাখলে রক্ত বন্ধ হবে।
No comments:
Post a Comment